ফ্যামিল কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
মতলব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোস্তাক কাজীর বিরুদ্ধে ফ্যামিল কার্ড দেওয়ার কথা বলে হয়রানির অভিযোগ উঠেছে।
গ্রামের অন্তত ৪০ জনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্তর সৃষ্টি করছে ।
সানাতারকান্দি গ্রামের আক্কাস আলী প্রধানের স্ত্রী রোকসানা বেগম জানান,আমাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, আমার আইডি কার্ড মোবাইল নাম্বার, ছবি নিয়ে উনার বাড়িতে যেতে বলা হয়েছে, ওইখানে গিয়ে দেখি আমার মত আরো অনেক মহিলা এখানে উপস্থিত যাদেরকে ফ্যামিলি কার্ড দিবে বলে ওইখানে আসতে বলা হয়েছে। পরে বুঝতে পারি এটা আমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে।
একই গ্রামের আলফু দেওয়ানের স্ত্রী তাসলিমা আক্তার বলেন,ফ্যামিলি কার্ড দিবে বলে আমার কাছ থেকে এন আই ডি ও মোবাইল নাম্বার নিয়ে তার বাড়িতে যেতে বলা হয়েছে।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখি উনার বাড়ির ছাদে ৭০-৮০ জন নারী জড়ো হয়েছেন। প্রতারক চক্রের কোনো ফাঁদে যেন কেউ না পড়েন, সে বিষয়ে আমরা উপস্থিত সকলকে সতর্ক ও সচেতন করি।
ফ্যামিলি কার্ডের বিষয় ইউপি সদস্য মোস্তাক কাজী বলেন,জেলা থেকে অফিসার আসবে বলে, আমি তাদেরকে বলেছি ফ্যামিলি কার্ড এবং অন্যান্য বিষয় আলোচনা হবে তাই তাদের আইডি কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে আসতে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি বড় ধরনের উদ্যোগ এটা দিয়ে যদি কেউ কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায় তা দুঃখজনক। এ ধরনের হয়রানি সাধারণ জনগণকে বা টাকা দাবি করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি ক্যাপশন :অভিযুক্ত ইউপি সদস্য মোস্তাক কাজী।