তাজা খবর
বিজ্ঞাপন

১১ দলীয় ঐক্য আযোজিত ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতের স্বাগত মিছিল

Abdur Rahim Panchagarh Sadar ৪০ দিন আগে | ০৫:৫৮ PM
সংগ্রহে: Oplus_131072

জেলা প্রতিনিধি
আগামী ১৯ সেপ্টেম্বর ১১ ঐক্য জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতের স্বাগত মিছিল ও পথ সভা অনুস্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াতের
আয়োজনে জজ কোর্টের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

এতে ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণিক করে শহরের চৌরঙ্গী মোড়ে পথ সভা করে তারা।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মো: ইকব-াল হোসাইন,নায়েব আমির মাওলানা মো: মফিজউদ্দীন,সেক্রেটারী মাওলানা মো: দেলোয়ার হোসেন, এনসিপির পঞ্চগড় জেলা শাখার আহবায়ক আরমান আলী, এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা।

বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত-্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ,
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবী জানান।

এবং বক্তারা আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার জন্য আহবান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ