তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে জেলা পরিষদের জায়গায় বেষ্টনী দিতে বা’ধা, পিলার ভাঙচুর

Md. Mohashin Hossain Chandpur ৪১ দিন আগে | ০৯:৫৮ PM

বাবুরহাটে জেলা পরিষদের উদ্ধারকৃত জায়গা পিলার দ্বারা বেষ্টনীর সরকারি কাজে বাধা প্রদান করেছে একদল উচ্ছশৃংখল যুবক। এক পর্যায়ে তারা জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে চারদিকে বেষ্টনী কাজের পিলার ভাঙচুর করে উপড়ে ফেলে এবং কর্মকর্তাদের গালাগালি করে নিজেরাই আবার ভিডিও ধারণ করে। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা বাবুরহাট মোবারক মার্কেটের ওই স্থানে যান। কর্মকর্তাদের উদ্যোগে সম্প্রতি উচ্ছেদে উদ্ধার হওয়া জেলা পরিষদ জায়গা হকার দ্বারা দখল না হয় সে কারণে কাঁটাতারের বেড়ার বেষ্টনী দেয়ার কাজ করছিলো। এ সময় পার্শ্ববর্তী মোবারক মার্কেটের মালিক মামুনসহ তার লোকজন বাধা প্রদান করে পিলার উঠিয়ে তছনছ করে এবং গালাগালি করে। এ সময় কর্মকর্তারা জেলা পরিষদের প্রশাসক কে বিষয়টি জানান। এক পর্যায়ে শৃঙ্খলা রক্ষায় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

যতটুকু জানা যায়, সরকারি কাজে বাধা প্রদান করায় জেলা পরিষদ থেকে মামলার প্রস্তুতি চলছে । মোবারক মার্কেটের সামনে উচ্ছেদকৃতস্থানে জেলা পরিষদ বহুতল মার্কেট ভবন নির্মাণ করবেন বলে জানা যায়। তারই প্রাথমিক কার্যক্রম গতকাল শুরু করে জেলা পরিষদ। এ ব্যাপারে মোবারক মার্কেটের মালিক মাসুদকে মোবাইলে কল করে পাওয়া যায় নি।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক একেএম সলিমুল্লাহ সেলিম জানান , আমাদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উশৃংখল আচরণ করে সরকারি কাজে তারা বাধা দিয়েছে। যা সরকারি বিধি বহির্ভূত কাজ । এ স্থান জেলা পরিষদের। এখানে আমরা জনস্বার্থে মার্কেট নির্মাণ করবো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ