চীনা নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, পাঁচ দিনের শুভেচ্ছা সফরে আসা চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN) ও ‘দা ছিং’ (DA QING) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
পরিদর্শনকালে জাহাজদ্বয়ের আধুনিক নৌ প্রযুক্তি ও সরঞ্জাম, নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় জাহাজদ্বয়ের কমান্ডিং অফিসার ও কর্মকর্তা-নাবিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
চীনা নৌবাহিনীর এ শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা এবং আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।
সফর শেষে চীনা নৌবাহিনী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে PASSEX (Passage Exercise)-এ অংশগ্রহণ করবে।
#BangladeshNavy #ChineseNavy #TANGSHAN #DAQING #PASSEX #Bangladesh #China #Navy 🇧🇩🤝🇨🇳