তাজা খবর
বিজ্ঞাপন

অবৈধ গাড়ি ও চাঁদাবাজির রাজত্ব শান্তির হাট-বাদামতল ও পটিয়া রুটে: বিপাকে চালকরা, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি 

Desk Editor ৩৭ দিন আগে | ০১:০০ PM

অবৈধ গাড়ি ও চাঁদাবাজির রাজত্ব শান্তির হাট-বাদামতল ও পটিয়া রুটে: বিপাকে চালকরা, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি 

 

রিপোর্ট ,মোহাম্মদ সোহেল – চট্টগ্রাম।

 

বিজ্ঞাপন

নগরীর শান্তির হাট-বাদামতল ও পটিয়া রুটে ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ গাড়ির দৌরাত্ম্য এবং বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুয়া কাগজপত্র ও অবৈধ পারমিটে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে শত শত জরাজীর্ণ গাড়ি। এতে সাধারণ যাত্রী ও বৈধ চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

 

বিস্তারিত দেখ-ুন চ্যানেল সি ২৪-এর ধারাবাহিক তিন পর্বের প্রথম পর্বে।

বিজ্ঞাপন

 

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তির হাট-বাদামতল রুটে প্রায় ১৩০টি গাড়ি চলাচল করলেও এর মধ্যে বৈধ রুট পারমিট রয়েছে মাত্র ৩০টি গাড়ির। বাকি প্রায় ১০০টি গাড়ির কোনো ফিটনেস কিংবা প্রয়োজনীয় কাগজপত্র নেই বলে অভিযোগ। অন্যদিকে, পটিয়া রুটে চলাচলকারী ১৭৪টি গাড়ির মধ্যে রুট পারমিট রয়েছে মাত্র ৩০টির। বিভিন্ন স্থান থেকে বাতিল গাড়ি এনে ৩০-৪০ হাজার টাকার বিনিময়ে এসব গাড়ি চলাচলের সুযোগ করে দিচ্ছে একটি প্রভাবশালী মহল—এমন অভিযোগও রয়েছে।

 

বিজ্ঞাপন

অবৈধ এসব গাড়ি চলাচলের সুযোগ দেওয়ার নামে সরাসরি চাঁদাবাজি চলছে বলেও অভিযোগ উঠেছে। ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক রফিক নামের এক চালক জানান, লাইনম্যান মো. ফারুক ওয়াবিলের নামে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে আদায় করেন। এছাড়া পটিয়ার গাড়ি থেকে ওয়াবিলের নামে ১২০ টাকা করে আদায় করেন মো. তৈয়ব।

 

এ বিষয়ে মো. ফারুকের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মালিক সমিতির টাকা আদায় করছেন। তবে টাকা আদায়ের বৈধতা বা এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে নতুন ব্রিজ এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের টিআই বলেন, “বিষয়টি আমি কিছু জানি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

বিজ্ঞাপন

চালকদের অভিযোগ, এসব চাঁদাবাজির প্রতিবাদ করলে কিংবা টাকা দিতে অস্বীকার করলে চালক ও হেলপারদের ওপর শারীরিক নির্-যাতন চালানো হয়।

 

সড়কে কথিত অবৈধ বাণিজ্য বন্ধ এবং চালক-হেলপারদের ওপর চলা নির্-যাতন থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ