তাজা খবর
বিজ্ঞাপন

গোয়েন্দার জালে ভারতীয় গুপ্তচর, আওয়ামী লীগের সংগে তথ্য আদান প্রদানের অভিযোগ।

Desk Editor ৩৪ দিন আগে | ০৭:১০ AM

গোয়েন্দার জালে ভারতীয় গুপ্তচর, আওয়ামী লীগের সংগে তথ্য আদান প্রদানের অভিযোগ।

ভিন্ন ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে ভারতীয় নাগরিক রবি, নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় নাগরিক রবিউল ইসলাম রবি গত কয়েক বছর ধরে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবারই তিনি ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার দাবি করলেও দেশে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কার্যক্রমের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে রবিউল ইসলাম রবির নিয়মিত ব্যবসায়িক সম্পর্কেরও কোনো প্রমাণ মেলেনি। ফলে তার বাংলাদেশে আসার প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

এবারও ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় নাগরিক রবি। অভিযোগ রয়েছে, বাংলাদেশে অবস্থানকালে তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা নজরদারি এড়িয়ে যেতে পারেননি তিনি। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পরিচালিত অভিযানে রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তার একাধিক পাসপোর্ট ব্যবহার, বাংলাদেশে বারবার প্রবেশ, কথিত ব্যবসায়িক কার্যক্রমের কোনো সুস্পষ্ট প্রমাণ না থাকা এবং নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অভিযোগ—সব মিলিয়ে তার বাংলাদেশে আসার উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

রবিউল ইসলাম রবি কাদের হয়ে বাংলাদেশে এসেছেন, কেন ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করেছেন এবং তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল—এসব প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আটকের পর তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তে আর কী তথ্য উঠে এসেছে, তা নিয়েও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ