এসআরবি-৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৪২ বোতল বিদেশী মদসহ ০৩ জন মা-দক ব্যবসায়ী গ্রেফতার
১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মা-দকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত-্যা, ধর-্ষণ, অপ-হরণ, মানবপা-চার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
২। এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন হাইটেক পার্কের সামনে অবস্থানকালে অদ্য ২৪/০৯/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ০৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন সাদা পাথর এলাকা হতে কতিপয় ব্যক্তি একটি অটোরিক্সাযোগে কোম্পানীগঞ্জ থানা বাজারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি আনুমানিক সকাল ০৭.২০ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর সাকিনস্থ মেসার্স ধলাই ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি অটোরিক্সা সিগন্যাল দিয়ে থামালে এসআরবির উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা থেকে নেমে ০৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মা-দকদ্রব্য বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা তিন-টি স্কুল ব্যাগ এবং দুইটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪২ বোতল বিদেশী মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিগণ—
১। ফারহান আহমেদ (২১), পিতা- আবু বকর সিদ্দিক, সাং- কেওরা পূর্ব খন্ড, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
২। ইমরান শেখ (২৪), পিতা- মৃত রবিউল আলম, সাং- উত্তর দীঘলদি, থানা ও জেলা- ভোলা এবং
৩। খাদিজা হোসেন (১৮), পিতা- মৃত বিল্লাল হোসেন, সাং- চন্দ্রপ্রতাপ, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা।
গ্রেফতারকৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মা-দকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে