তাজা খবর
বিজ্ঞাপন

টঙ্গিবাড়ীতে মিশুক চালককে চেতনানাশক খাইয়ে গাড়ি নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ১

Liton mahmud ৩২ দিন আগে | ১১:৪২ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মিশুক চালককে চেতনানাশক খাবার খাইয়ে মিশুক নিয়ে পালানোর অভিযোগে মো. রিফাত হোসেন বাপ্পী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র। এ সময় তার কাছ থেকে চোরাই মিশুকটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রিফাত হোসেন বাপ্পী ও মোছা. মুক্তা সিপাহীপাড়া থেকে দিঘীরপাড় যাওয়ার জন্য একটি মিশুক ভাড়া করেন। পথে তারা মিশুক চালককে চেতনানাশক খাবার খাওয়ান বলে অভিযোগ রয়েছে।

পরে টঙ্গিবাড়ী থানাধীন বেশনাল বাজার এলাকায় পৌঁছালে মিশুক চালক অচেতন হয়ে পড়েন। এ সময় বাপ্পী ও মুক্তা মিশুকটি নিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানায়।

বিজ্ঞাপন

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এসআই (নিঃ) সোহাগ মিয়াসহ পুলিশের একটি দল দ্রুত বেশনাল বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে রিফাত হোসেন বাপ্পীকে মিশুকসহ গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া এলাকার মো. সরোয়ার মৃধার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মোছা. মুক্তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ