তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে রাতে অযাচিত ঘোরাফেরা, ২৮ কিশোর আটক ; মামলা ৪

Md. Mohashin Hossain Chandpur ৬ দিন আগে | ০৯:৪২ AM

রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে থানার একাধিক টিম বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা রাতে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। আটক কিশোরদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে তারা রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না মর্মে অভিভাবকরা পুলিশকে আশ্বস্ত করেন।

পুলিশের তথ্যমতে, আটক অন্যদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মা-দক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একজনের বিরুদ্ধে এক বছর ছয় মাসের সাজা পরোয়ানা রয়েছে। আরও তিনজনের বিরুদ্ধে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মা-দক সেবন মামলা রুজুর অপেক্ষায় রয়েছে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, কিশোরদের রাতে অযাচিতভাবে ঘোরাফেরা, মা-দক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ