চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক আহ্বানে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নির্দেশনায় সাধনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সমাজসেবক শাহজাহান চৌধুরী।
রবিবার (১২ জুলাই) বিকেলে সাধনপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় প্রায় দু’শ টি বন্যাকবলিত ও অসহায় পরিবারের মাঝে রান্না করা বিরিয়ানি বিতরণ করা হয়। এ সময় শাহজাহান চৌধুরী নিজে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
শাহজাহান চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক দর্শন এবং বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিরিয়ানি পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দুর্যোগের এই সময়ে এমন মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
উল্লেখ্য, টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।