স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :
পঞ্চগড়ে কন্যা ও শি-শু শিক্ষার্থীদের আত্নরক্ষা,শারীরিক গঠন ও মানসিক শৃঙ্খলা বৃদ্ধির জন্য তিন মাস ব্যাপী কারাতে ও মার্শাল আর্ট প্রশিক্ষণ পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ঈদগাহ মাঠে শুরু হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার বিশেষ পৃষ্ঠপোষকতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কন্যা ও শি-শু শিক্ষার্থীদের তিন মাস ব্যাপী বিনামুল্যে কারাতে ও মার্শাল আর্ট প্রশিক্ষণের আয়োজন করে।
কারাতে ও মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোছা: লায়লা আরজুমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েন প্রায় শতাধিক শিক্ষার্থী কারাতে ও মার্শাল আর্টে প্রশিক্ষণ নিয়েছে।
প্রশিক্ষক সোয়েব আলী সবুজ, আব্দুল্লাহ আল মামুন বাবু
শিক্ষার্থীদের আত্মরক্ষার নানা কৌশল শেখাচ্ছেন। শিক্ষার্থীরাও সেই কৌশল রপ্তের চেষ্টা করছে।
শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন করে কারাতে ও মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, আমাদের যে একটা ভালো উদ্যেগ এটা আমরা করতে পেরেছি সফলভাবে। আমার একটা প্রত্যাশা আছে তোমাদের কাছে। তোমাদের জন্য বিনা মুল্যে প্রশিক্ষণ, বিনা মুল্যে পোশাক ও নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এবং সব ধরনের সহয়োগিতা করা হবে। কিন্তু তোমাদের নিয়মিত প্রশিক্ষণ করতে হবে। তোমাদের আত্নরক্ষার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।