তাজা খবর
বিজ্ঞাপন

বিয়ানীবাজারে এক হাজার পিস ই/য়া/বাসহ ৩ জন গ্রে/ফ/তার, মাইক্রোবাস আটক

Desk Editor ২৯ দিন আগে | ১১:১৫ PM

বিয়ানীবাজারে এক হাজার পিস ইয়-াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

সিলেটের বিয়ানীবাজারে এক হাজার পিস ইয়-াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মা-দক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নের কচকটখাঁ এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও জকিগঞ্জ সার্কেলের তদারকিতে বিয়ানীবাজার থানার ওসির নেতৃত্বে এসআই হোসাইন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওই চেকপোস্ট পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ী এলাকার লায়েক আহমদ (৩৫), জকিগঞ্জ থানার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের দেলোয়ার হোসেন (৪০) ও গোলাপগঞ্জের বারকোট গ্রামের আবু তাহের আবু (২৬)।

বিজ্ঞাপন

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৬, তারিখ: ০৩/১০/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ