মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) ও RAISE প্রকল্পের কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন RAISE প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ, কল্যাণ ও বাজেট) যুগ্ম সচিব ড. এ. টি. এম. মাহবুব-উল করিম।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিদেশফেরত অভিবাসী কর্মীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও পুনরায় বিদেশ গমনে সহায়তাসহ RAISE প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সুবিধা তুলে ধরা হয়।
প্রকল্পের আওতায় দেশের ৩৫টি প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে প্রায় ২ লাখ ৫৩ হাজার প্রত্যাগত অভিবাসী কর্মীকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান। তিনি দা-লাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারি দপ্তর ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।