মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শিক্ষাপ্রতিষ্ঠানের পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতির অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের ‘Award of Excellence 2026’ পেয়েছে লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়।
সোমবার (৫ অক্টোবর) মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বিদ্যালয়টির হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ উপস্থিত ছিলেন।
শিক্ষার গুণগত মান, একাডেমিক সাফল্য, শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠান-টিকে এ পুরস্কার দেওয়া হয়।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৮৯.৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চাকে উৎসাহিত করতে প্রতি মাসে একটি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।