মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া, টঙ্গীবাড়ী ও লৌহজংয়ে পৃথক অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়-াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) গজারিয়া থানা পুলিশের অভিযানে শুভ মজুমদার ও আব্দুল্লাহ ওরফে সোহানকে ৮০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, টঙ্গীবাড়ী থানা পুলিশের অভিযানে নুর নবী হালদার (৪৭)কে ৫০ পিস এবং লৌহজং থানা পুলিশের অভিযানে মো. রুবেল (৩৭)কে ৫০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পৃথক মা-দকবিরোধী ও টহল অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।