তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে শি-শু অধিকার দিবস পালিত

Liton mahmud 2 hours আগে | ০১:০৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সারাদেশের সঙ্গে মুন্সীগঞ্জেও শি-শু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শি-শু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সিংয়ে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শি-শুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশে বাংলাদেশ শি-শু একাডেমি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শি-শুদের ব-াল্যবিবাহ, শি-শুশ্রম, নির্-যাতন ও বৈষম্য থেকে রক্ষার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় শি-শুদের নিরাপদ প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা এবং যেকোনো নির্-যাতন বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সরকারি শি-শু সহায়তা লাইন ১০৯৮ ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ