তাজা খবর
বিজ্ঞাপন

*বগুড়ায় খামারকান্দি দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত*  

Desk Editor ২২ দিন আগে | ০৪:৫৭ PM

*বগুড়ায় খামারকান্দি দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত*  

 

*বগুড়া জেলা প্রতিনিধিঃ মোঃ আব্দুল আলীম

 

বিজ্ঞাপন

বগুড়া সদরের খামারকান্দি দক্ষিণপাড়া যুবসমাজের আয়োজনে “ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা শুক্রবার রাত ৮টায় খামারকান্দি দক্ষিণপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত ফাইনালে অংশগ্রহণ করে “খামারকান্দি প্রামানিক পাড়া ব্রাদার্স স্কোয়াড” বনাম “আলোর দিশারি যুবসংঘ, যুববাড়ি”।

বিজ্ঞাপন

 

রোমাঞ্চকর ফাইনালে ১-০ গোলে “আলোর দিশারি যুবসংঘ” কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় “খামারকান্দি প্রামানিক পাড়া ব্রাদার্স স্কোয়াড”। বিজয়ী দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৭ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

 

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলেন- সুঘ্রাণ, সৌমিক, হৃদয়, রাফি, সজীব, সাওন, সরন, মুন্না, সিয়াম, রিফাত, জারিফ, নাইম, আল হাবিব, আব্দুল আলিম প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক, ৫ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক রেজা।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও খেলাধুলার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। দেশের তরুণ সমাজকে মা-দক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের সুস্বাস্থ্য, সুশৃঙ্খল জীবন এবং ইতিবাচক মানসিকতা গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সফলতা দেশের মর্যাদা বহুলাংশে বাড়িয়ে দেয়। খেলাধুলা দল-মত নির্বিশেষে পুরো জাতিকে এক সুতোয় বাঁধে। তরুণদের সৃজনশীল শক্তিকে বিকশিত করতে তৃণমূল পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় খুঁজে বের করা এবং প্রয়োজনীয় আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

বিজ্ঞাপন

খেলায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহকারী উন্নয়ন ও স্থানীয় সরকার সম্পাদক এবং ৫নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সরাফত আলী সোহাগ।

 

সহ-সভাপতিত্ব করেন ৫ নং রাজাপুর ইউপির ২ নং ওয়ার্ড সদস্য ও মেম্বার পদপ্রার্থী মোঃ জিল্লুর রহমান জিন্নাল এবং বগুড়া সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শফিদুল হক আখের।

বিজ্ঞাপন

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারকান্দি দক্ষিণপাড়া বায়তুল নূর জামে মসজিদ সভাপতি মোঃ আব্দুল আলীম, ৫ নং রাজাপুর ইউপির ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোহাঃ হুমায়রা আক্তার হাওয়া , ৫ নং রাজাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল হাকিম কালু, সমাজ সেবিকা মোছাঃ শিল্পী বেগম, মেম্বার পদপ্রার্থী ৩ নং ওয়ার্ড মোঃ সোহেল রানা, খেলার মাঠ উদ্যোক্তা মোঃ সামছুল হক বাটু, ৫ নং রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ধলু মিয়া, সমাজ সেবক মোঃ জহুরুল ইসলাম, খামারকান্দি দক্ষিণপাড়া বায়তুল নূর জামে মসজিদের ক্যাশিয়ার মোঃ জিল্লুর রহমান , সমাজ সেবক মোঃ খলিলুর রহমান খলিল, মেম্বার পদপ্রার্থী ২ নং মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চাকুরিজীবী মোঃ আতিকুর রহমান মিজান ও মোঃ নাজমুল হাসান নয়ন।

 

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং রাজাপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সারদুল হাসান দিপু এবং ৫ নং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর ইসলাম।

 

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ খাইরুল ইসলাম রকি এবং ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রাজু হোসেন পাইকার।

বিজ্ঞাপন

 

মোঃ খাইরুল ইসলাম রকি বলেন, শুধু লেখাপড়া নয়, খেলাধুলার মাধ্যমেও ক্যারিয়ার গড়া যায়। তবে আজকের সমাজে মা-দক ও মোবাইলের প্রতি আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। ছোট শি-শু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। আমাদের নিজেদের সন্তানদেরকে এই আসক্তি থেকে বিরত রাখতে হবে।

 

বিজ্ঞাপন

রাতের খেলা হওয়ায় মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। তরুণ-যুবক থেকে শুরু করে নারী ও শি-শুরাও খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান। গোল হলেই দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। এলাকার ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার দাবি জানান।

 

 

বিজ্ঞাপন

খামারকান্দি দক্ষিণপাড়া যুবসমাজের এ আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মা-দকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ