পঞ্চগড় সংবাদাদাতা : পঞ্চগড়ে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জেলা জামায়াত পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ধাক্কামারা মনোয়ারা কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা মো: ইকব-াল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত বক্তব্য রাখেন, রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মো: মমতাজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর -দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো: আব্দুর রশিদ।
রুকন সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো: মফিজ উদ্দীন, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো: দেলোয়ার হোসাইনসহ জেলার ৫ টি উপজেলার জামায়াতের সদস্য (রুকনরা) উপস্থিত ছিলেন।