তাজা খবর
বিজ্ঞাপন

“টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত-্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার ধারণা”

Desk Editor ১৪ দিন আগে | ০৯:৩০ PM

“টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত-্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার ধারণা”

 

মেরাজ বিন আশকর:
তাহিরপুর।সুনামগঞ্জ

 

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশ্বখ্যাত টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে মো. মনিরুজ্জামান (৪৮) নামে এক পর্যটকের মৃত-্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকার নৌকাঘাটে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

 

নি-হত মনিরুজ্জামান বরিশাল জেলার বড় নদী থানার বিজয়পুর গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পর্যটক দলের সূত্রে জানা যায়, ‘সীমান্ত তরী’ নামের একটি হাউসবোটের সহকারী ম্যানেজার রুমান মোল্লার ব্যবস্থাপনায় গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর থেকে ৩০ জনের একটি পর্যটক দল টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হয়। হাওর ঘুরে দলটি ট্যাকেরঘাট এলাকায় রাতযাপন করে।

বিজ্ঞাপন

 

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনিরুজ্জামান। পরে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সকাল সাড়ে ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

 

বিজ্ঞাপন

সঙ্গে থাকা জামাল শিকদার ও পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে ভ্রমণে যেতে নিষেধ করলেও বন্ধুদের সঙ্গে টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসেছিলেন তিনি।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নওশাদ আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পর্যটকের মৃত-্যু হয়। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। এ কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত-্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মর-দেহ উদ্ধার করা হয়। নি-হতের পরিবার ও সঙ্গে থাকা বন্ধুদের কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের বিশেষ অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে মর-দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ