তাজা খবর
বিজ্ঞাপন

সাভারে স্বামীর বিরুদ্ধে  নির্-যাতন ও প/র/কীয়া প্রেম  মিথ্যা মা/মলার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

Desk Editor ১৪ দিন আগে | ১১:৫১ PM

সাভারে স্বামীর বিরুদ্ধে  নির্-যাতন ও পরকীয়া প্রেম  মিথ্যা মামলার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা

 

সাভারে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্-যাতন, পরকীয়া প্রেম এবং মিথ্যা মামলা দিয়ে হয়র-ানির বাড়ী থেকে বেড় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভার থানা রোড এলাকার লন্ডনাস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্ত্রী বিথি আক্তার জানান, প্রায় নয় বছর আগে ভিষান তালুকদারের সাথে ফেসবুকে পরিচয় পরে দুই ফ্যামিলি মিলিত হয়ে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ভিষান তালুকদার তার ওপর শারীরিক ও মানসিক নির্-যাতন চালিয়ে আসছিলেন।
​তিনি অভিযোগ করেন, তার স্বামী বিভিন্ন নারীর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছেন। তিনি গোপনে ইমো ও মেসেঞ্জারে মেয়েদের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন

এসব কার্যকলাপে আমি বাধা দিলে বাধা দিলে আমাকে বেধড়ক মা-রধর কর হতো। ইতিপূর্বেও একাধিকবার আমাকে মা-রধর ও নির্-যাতন করে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দিতো । দুটি অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি মুখ বুজে সংসার চালিয়ে গেলেও স্বামীর নির্-যাতন কমেনি। বরং বিভিন্ন অজুহাতে যৌতুকের দাবিতে আমার ওপর নির্-যাতন চালানো হতো।

​অসহ্য নির্-যাতন সইতে না পেরে প্রায় ছয় মাস আগে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যান বলে জানান বিথি। কিন্তু এরপরও ক্ষান্ত হয়নি তার স্বামী। তাকে বিভিন্নভাবে হয়র-ানি করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের আদালতে চুরির ঘটনা সাজিয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার বাবাসহ বাড়িতে এসে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং বড় ধরনের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে।

​সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী বিথি আক্তার বলেন, “আমি আমার দুটি বাচ্চা ও নিজের জীবনের নিরাপত্তা চাই। সেই সাথে এই পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি।” তিনি তার ওপর চলা এহেন অবিচারের বিরুদ্ধে প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ