রায়পুর মার্চেন্টাইল একাডেমিতে ‘ধর-্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
মো: নাজিম হোসেন
রায়পুর উপজেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী মার্চেন্টাইল একাডেমিতে ‘ধর-্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর উদ্যোগে সাইবার বুলিং, য-ৌন হয়র-ানি ও ধর-্ষণ প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) দিনব্যাপী এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা আহ্বায়ক ফারহানা ইয়াসমিন বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার সম্মানিত অফিসার ইনচার্জ (ওসি) জনাব নিজাম উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রায়পুর থানার ওসি জনাব নেজাম উদ্দিন ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ছাত্রীদের নিজেদের নিরাপত্তা বলয় নিজেদেরই গড়ে তুলতে হবে। এই বয়সে কোনো আবেগী সম্পর্কে জড়ানো যাবে না; এটি নিজেদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।” ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের তাগিদ দিয়ে তিনি বলেন, “প্রয়োজন ছাড়া ক্ষতিকারক ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।”
যেকোনো অন্যায় বা ইভটিজিংয়ের শিকার হলে ভয় না পেয়ে প্রথমে অভিভাবক ও শিক্ষকদের জানানো এবং প্রয়োজনে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি ‘ধর-্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর এই মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।
অনুষ্ঠানের সভাপতি জেলা আহ্বায়ক ফারহানা ইয়াছমিন বৃষ্টি বলেন, “ধর-্ষণ প্রতিরোধ মঞ্চ একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বিশ্বাস করি, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়, যদি না তরুণ সমাজ ও সাধারণ জনগণ সচেতন না হয়। আমরা এমন এক সমাজ চাই যেখানে কোনো নারীর পোশাক, চলাফেরা বা সন্ধ্যার পূর্বে ঘরে ফেরা নিয়ে প্রশ্ন তোলা হবে না; বরং অপরাধীর অপরাধকেই অপরাধ হিসেবে দেখা হবে। মনে রাখতে হবে, ধর-্ষণের জন্য কখনোই ভুক্তভোগী দায়ী নয়, দায় সম্পূর্ণ অপরাধীর।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল অপরাধ সংঘটিত হওয়ার পর বিচার চাওয়া নয়, বরং অপরাধ যেন না ঘটে সেই পরিবেশ তৈরি করা। প্রতিটি পরিবারে ছেলে ও মেয়েদের পারস্পরিক শ্রদ্ধা, নীতি-নৈতিকতা ও শালীনতার শিক্ষা দিতে হবে। নীরবতা অপরাধীকে আরও সাহসী করে তোলে, তাই যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার যুগ্ম আহ্বায়ক জনাব ফজলে রাব্বি। তিনি বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৈষম্যহীন, ভয়হীন ও নিরাপদ সমাজ গঠনের মূল কারিগর ত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়াই আমাদের অঙ্গীকার।”
সংগঠনের কেন্দ্রীয় সংগঠক জনাব শায়েখুল ইসলাম উপস্থিত সকল শিক্ষার্থী একটি নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
জেলার যুগ্ম সদস্য সচিব জনাব জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সদস্য সচিব জনাব মনির সাকিব, সহ-মুখপাত্র আরাফাত আহমেদ শিমুল সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সার্বিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।