স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
বিগত সরকারের আমলে সৃষ্ট বিভিন্ন সংকট, বিশেষ করে জ্ব-ালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের সমস্যা এবং এসব সংকট মোকাবিলায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় শহরের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিকের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
এ সময় তাঁরা লিফলেটে উল্লেখ করা বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মনিরুজ্জামান মানিক বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের জ্ব-ালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে নানা সংকট তৈরি হয়েছে বলে তাঁদের অভিযোগ।
এসব সংকটের পেছনের কারণ এবং এর ফলে দেশের অর্থনীতি ও জনজীবনে সৃষ্ট প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান জ্ব-ালানি তেলের সংকট মোকাবিলায় বর্তমান সরকার যেসব পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলোও লিফলেটের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
সাধারণ মানুষ যেন প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন এবং সংকট নিরসনে সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে অবগত হতে পারেন, সে লক্ষ্যেই তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন।
মনিরুজ্জামান মানিক আরোও বলেন, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কাছে বিভিন্ন তথ্য ও বার্তা পৌঁছে দিতে জেলা স্বেচ্ছাসেবক দলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতার কার্যক্রম চালান।