এসআরবি-৯ এর অধিনায়ক কর্তৃক সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন।
ডেস্ক রিপোর্ট খবর টিভি:
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মা-দকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত-্যা, ধর-্ষণ, অপ-হরণ, মানবপা-চার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসআরবি-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে এসআরবি-৯ এর আওতাধীন এলাকায় এসআরবি-৯ এর পর্যাপ্ত টহল মোতায়েন আছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যেন কোনো উসকানিমূলক বক্তব্য ছড়াতে না পারে এবং যেকোনো ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য এসআরবি-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন্ন উগ্রবাদী সংগঠন, স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সাদা পোশাকে এসআরবি-৯ এর সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ ও এসআরবি-৯ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিলেট এর অধিনায়ক উপ-কমাণ্ডার মোঃ তাজমিনুর রহমান চৌধুরী, পিপিএম, জিডি(পি) মহোদয় গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ সুনামগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, ১৮ অক্টোবর ২০২৬ খ্রি. সিলেট জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। অদ্য ১৯ অক্টোবর ২০২৬ খ্রি. হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি উপস্থিত পূজামণ্ডপ কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং সদস্যদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করেন। এসময় তিনি জানান যে, এসআরবি-৯ কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এসআরবি-৯ এর সার্বক্ষণিক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিম সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। বিজয়াদশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত এসআরবি-৯-এর টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহপূর্বক দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি-৯ কর্তৃক উক্ত নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে এসআরবি-৯ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।