তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে নিখোঁ’জের দেড় মাস পর মাদ্রাসাছাত্র উ’দ্ধার

Md. Mohashin Hossain Chandpur ৬ দিন আগে | ১০:২৩ PM

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের তৎপরতায় নিখোঁজের প্রায় দেড় মাস পর সাফায়েত ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সাফায়েত ইসলাম। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩৭০) করেন।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সংশ্লিষ্ট সার্কেলের সার্কেল অফিসার জাবির হোসেন তানিমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একাধিক দল শি-শুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শি-শুটি জানায়, সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। পরে ঢাকায় এক ব্যক্তির মাধ্যমে লঞ্চে কাজের প্রলোভনে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন কাজ করার পর সে পালিয়ে ট্রেনে ঢাকার কমলাপুরে আসে। পরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটগামী লঞ্চে ওঠে। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শি-শুটির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ