তাজা খবর
বিজ্ঞাপন

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিসহ পা-চারকারী আটক

Desk Editor ১২ দিন আগে | ০৭:৩৩ PM

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিসহ পা-চারকারী আটক

 

সেলিম মাহবুব, ছাতক:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পা-চারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

এ সময় মানব পা-চারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়।

বুধবার (২১ অক্টোবর) রাত ৯ টা ৪০ মিনিটে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া নামক স্থান থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাঁশতলা বিওপির টহল দল তাদের আটক করে।

আটক মানব পা-চারকারী মো. আমির (২২) দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে। আটক দুই বাংলাদেশি নাগরিক হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন (৪২) এবং বেনাপোল এলাকার ফাতেমা (১৮)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মানব পা-চারকারী মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দা-লালের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন। তারা হলেন- দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।

বিজিবি জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক মানব পা-চারকারী মো. আমির এবং দুই বাংলাদেশি নাগরিককে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ