“সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযান, ৭ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ”
মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ৭ লাখ ৫৯ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরা-চালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় চোরা-চালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট মূল্য ৭ লাখ ৫৯ হাজার টাকা।
সীমান্ত এলাকায় ভারতীয় পণ্যের অবৈধ চোরা-চালান প্রতিরোধে বিজিবির তৎপরতার অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়েছে।
#বিজিবি #BGB #BorderGuardBangladesh