স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :
পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার সরকারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে পঞ্চগড় জেলা পরিষদ এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানান। তিনি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য,সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।