তাজা খবর
বিজ্ঞাপন

মনোহরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Desk Editor 1 hour আগে | ১১:১১ PM

মনোহরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত,

(নরসিংদীর মনোহরদী থেকে মোঃ তাজুল ইসলাম বাদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মনোহরদী উপজেলা অফিস প্রাঙ্গণে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মনোহরদী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভা যুবদলের সভাপতি আব্দুস সামাদ আকন্দ বকুল, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি আমিনুর রহমান সরকার দোলন বলেন, মনোহরদীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মা-দকের কোনো স্থান হবে না। এসব অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা যুবসমাজকে দেশের উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ