তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

 

সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর)  সকালে উপজেলা হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের তথ্য সংগ্রহকারী  ও সুপারভাইজাররা প্রশিক্ষণে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) নুসরাত জাহান বলেন, ফ্যামিলি কার্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি। কোনো যোগ্য পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং তথ্য সংগ্রহে কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণে বাড়ি বাড়ি গিয়ে কীভাবে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে, তথ্যের নির্ভুলতা কীভাবে নিশ্চিত করতে হবে এবং সুপারভাইজাররা কীভাবে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করবেন, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজে দক্ষতা বাড়বে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ