তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদ’র ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

Desk Editor 2 hours আগে | ০৪:২০ PM
  1. শেরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী

শেরপুরের ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বাজিতখিলা বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকে কেন্দ্র করে বাজিতখিলা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ