সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর তত্ত্বাবধানে সর্বহারা ও চরমপন্থী দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার বাসিন্দা।
২০২৬ সালে আয়োজিত সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানে মোট ৬৫ জন আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পল-াশ, বিপিএম-সেবা, রাজশাহী রেঞ্জের ডিআইজি, এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসআরবি-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
এই আত্মসমর্পণের মধ্য দিয়ে চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার একটি সুযোগ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।