গোবিন্দগঞ্জের সাংবাদিক জাফর ইকব-াল রানার ভাগিনা – তামাম, চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে প্রথম
মোঃ জাফর ইকব-াল রানা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া গ্রামের কৃতিসন্তান তামযীদ তাহসীন রেজা (তামাম) এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১২২২ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।
তামাম গোবিন্দগঞ্জের সাংবাদিক মোঃ জাফর ইকব-াল রানার বড় বোন, ফুফাতো বোন শামসুন্নাহার বেগম (শেফালি’র) ছেলে। তার বাবা প্রফেসর ড. রেজাউল করিম বাবার কর্মসূত্রে তামাম চট্টগ্রামে থেকে লেখাপড়া করেছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে।
তার এ অসামান্য সাফল্যে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। নিজ এলাকার সন্তান হিসেবে তামামের এ অর্জনে গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধাবাসীও গর্বিত।
তামামের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় আরও বড় সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেছেন।