তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর-ফরিদগঞ্জ সেতুর গোড়ায় ধস, স‌ওজ এর উদ্যোগে তাৎক্ষণিক মেরামত

Md. Mohashin Hossain Chandpur 5 hours আগে | ০৪:১০ PM

গত দুই তিনদিন টানা ভারি বর্ষণের কারণে চাঁদপুর-ফরিদগঞ্জ সেতুর গোড়ায় রাস্তার পাশের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। এতে সড়কটির ওই অংশে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে বিষয়টি এলে তারা চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে অবহিত করেন। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ব-ালু দিয়ে গর্ত ভরাট করে সড়কটি সাময়িকভাবে যান চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে রাস্তার নিচ থেকে ব-ালু ও মাটি সরে যাওয়ায় সেতুর গোড়ায় বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে সংস্কার করায় আপাতত যান চলাচল স্বাভাবিক থাকলেও স্থায়ীভাবে মেরামত না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক হওয়ায় প্রতিদিন ঢাকা থেকে চাঁদপুর হয়ে রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামগামী হাজার হাজার যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। ফলে দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন চালক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের তাৎক্ষণিক উদ্যোগে সড়কটি চলাচলের উপযোগী করায় সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এ উদ্যোগকে তারা প্রশংসনীয় বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনূস আলী বলেন, বর্তমানে বস্তাভর্তি ব-ালু ও মাটি দিয়ে ঝুঁকিপূর্ণ অংশটি সাময়িকভাবে মেরামত করা হয়েছে। পরবর্তীতে সরেজমিনে পরিদর্শন করে যেসব স্থানে বড় ধরনের সমস্যা রয়েছে, সেগুলো স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সংবাদ লেখা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ওই স্থানে সংস্কার কাজ চলমান ছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ