তাজা খবর
বিজ্ঞাপন

`ইংরেজির পাশাপাশি উন্নত দেশগুলোর ভাষা শিখাও দরকার শিক্ষার্থীদের’ এমপি এমরান আহমদ চৌধুরী

Desk Editor 1 minute আগে | ০৭:৪৬ PM

`ইংরেজির পাশাপাশি উন্নত দেশগুলোর ভাষা শিখাও দরকার শিক্ষার্থীদের’ এমপি এমরান আহমদ চৌধুরী

ফ্যাসিস্ট পতনের আন্দোলনে শহিদ যুবদল নেতা জিলু স্বরণে সভা ও মিলাদ

 

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণ শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি উন্নত দেশগুলোর ভাষা শিখাও দরকার। মফস্বলে এসব ভাষা শিক্ষার মানসম্পন্ন প্রতিষ্ঠান আরও গড়ে তোলা প্রয়োজন। এতে আমাদের গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের অনেক উপকার হবে। সহজে বিভিন্ন ভাষা শিখে বিদেশ গিয়ে পড়াশোনা ও জীবিকা অর্জনে তাদের অনেক সহযোগিতা হবে। পাশাপাশি শহরের প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীচাপ কমবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান HEXAS গোলাপগঞ্জ শাখার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পৌর শহরস্থ Hexas কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক রাহেল আহমদ রুহেল ও রুমানা মির্জার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ও শিক্ষক আফজল আহমদ।
এদিকে, গত ফ্যাসিস্ট আমলে গণতন্ত্রকামী আন্দোলনে শহিদ হওয়া গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ জিলুর ৩য় মৃত-্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী।
শনিবার বিকেলে শহিদ জিলুর বাড়িতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান।
শহিদ জিলুর পরিবার ও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক লিটন আহমদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু।
আরও বক্তব্য রাখেন- ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, যুবদল নেতা সেলিম আহমদ সেলু ও জেলা ছাত্রদলের সহসভাপতি কামরান আহমদ।
শুরুতে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহিদ জিলুর বড় ভাই লন্ডন প্রবাসী মিলন আহমদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ