মুন্সীগঞ্জ প্রতিনিধি:
হলিউডের আমেরিকান অ্যামাজন প্রাইমের সিনেমা ‘র্যাগ টু রিচেস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা মডেল ও অভিনেতা আর পি রুবেল পেয়েছেন ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড।
গত ৩১ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারের গ্রিন গার্ডেন রুফটপ হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর প্রতীক নুরুল ইসলাম নুরু।
আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দেশীয় নাটক ও মডেলিংয়েও কাজ করছেন আর পি রুবেল। নিজের কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। ভবিষ্যতে আরও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন এই অভিনেতা।