হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীকে কর্মস্থলে ধর্ষনের চেষ্টা ও প্রাক্তন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় হবিগঞ্জ আদলাতে ভূক্তভোগী ওই নারী শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অপর একট ভূক্তভোগী ওই শিক্ষকের উত্ত্যক্ত করনে অতিষ্ঠ হয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। শিক্ষকের অনৈতিক কার্যকলাপ নিয়ে ছাত্রীদের অভিভাবক ও শিক্ষিকাদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নিরাপত্তাহীনতায় ভোগছে কিশোরী শিক্ষার্থীরা।
১ল নভেম্বর নারী ও শি-শু নির্-যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা দরখাস্ত মামলা নং -৯৩/২৬ সূত্রে জানা গেছে, উপজেলার শাহপুর দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খান। ওই বিদ্যালয়ের খন্ডকালিন এক শিক্ষিকাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। কর্মক্ষেত্রে আসলে অশ্লীল অঙ্গভঙ্গিতে নানা ভাবে উত্ত্যক্ত করে। জোরপূর্বক শরীরের স্পর্শকাতর অংশে হাত দেওয়াসহ য-ৌন নির্-যাতন করতে থাকে। ছুটির দিনেও মেবাইলে হোয়াটসএ্যপ ম্যাচেঞ্জারে অশ্লীলতার ঈঙ্গিত দিয়ে উত্ত্যক্ত করে। অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদিন স্কুল ভবনের ৩য় তলায় নিয়ে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করলে আত্মরক্ষা করে চলে আসে।
এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক তাকে চাকুরীচ্যুত করে বাড়ী পাঠিয়ে দেয়। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী ও শি-শু নির্-যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দিলে বিচারক ঘটনার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)কে আদেশ দেন।
ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার ঘটনা শুনে শিক্ষকের সাবেক ছাত্রী
ক্ষোভ প্রকাশ করে বলেন, আলাউদ্দিনের স্যারের শাস্তি হয়ে যেন চাকুরী চলে যায় আমি ২০ রাকাত নামজ পড়ে আল্লাহর কাছে চাইবো।
ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করতে গিয়ে ওই নারী
ভূক্তভোগী জানান, তাকে নানা ভাবে কুপ্রস্তাব দিতে থাকে। পিতামাতাহীন ওই মহিলার স্বামী সংসারে আছে জেনেও নানা ভাবে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তাকে বিকাশে টাকা পাঠিয়ে বলে আধা ঘন্টা যেন তার সাথে রুমে সময় কাঠাতে দেয়। শুধু বিকাশে টাকা পাঠিয়ে ক্ষান্ত হয়নি, ওই নারীকে সহজে পাঠানোর জন্য অন্যান্য নারীদের ভোগ করার বর্ণনাও অকপটে দিতেন বলে সে জানায়।
ওই নারী তাকে দেহ ভোগের সুযোগ না দেওয়ায় সবিশেষ নানাভাবে অপবাদ দিয়ে পারিবারিক ও সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রেখেছে বলে জানিয়ছে ওই নারী।
শিক্ষক আলাউদ্দিনের শাস্তি দাবী করে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এসব মিথ্যা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।