তাজা খবর
বিজ্ঞাপন

মাধবপুরে যুবদল সভাপতিকে নিয়ে ফেইসবুকে অপপ্রচার – থানায় জিডি।

Najir Mia হবিগঞ্জ সদর 2 hours আগে | ০৯:১৫ PM

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সভাপতি কে নিয়ে ফেইসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।
এই অপপ্রচারকারী ফেইসবুক আইডি’র বিষয়ে থানায় সাধারন ডায়রি(জিডি) করা হয়েছে।
আজ (৫ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর থানায় জিডি নং ২৯৮ সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং বুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ মোঃ শাহ আলমকে নিয়ে ‘ সত্য জানা আমাদের অধিকার’ নামে একটি ফেইসবুক একাউন্ট থেকে শেখ মোঃ শাহআলমের ছবি ব্যবহার করে মিথ্যা গুজব ছড়াচ্ছে। মানহানিকর লেখালেখির মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভিন্ন লোকের মাধ্যমে ফেইক আইডি’র মানহানিকর লেখা ও ছবি ব্যবহারের বিষয়টি জানতে পেরে তিনি প্রশাসনের আশ্রয় নেন।
রুজু হওয়া জিডি’র তদন্তকারী কর্মকর্তার এস আই আব্দুর রকিব খাঁন জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেইক আইডিটি কার মাধ্যমে পরিচালিত হচ্ছে তা বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ