তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, নিবন্ধন ২৩ হাজার ৬৯৮ প্রতিযোগীর

Liton mahmud 43 minutes আগে | ১০:৩৫ PM

লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ। 

শি-শু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় অনলাইনে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের আগের সিজনে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের হাতে অফার লেটার তুলে দেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জের কৃতী সাঁতারু তনিমা আক্তার।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ে প্রজাপতি সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জনকারী তনিমা মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সদর উপজেলার আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি শি-শু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহিত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ