তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর প্রেস ক্লাবে কাল থেকে দুদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

Md. Mohashin Hossain Chandpur 32 minutes আগে | ১০:৪৬ PM

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ প্রতিপাদ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার ও শনিবার) চাঁদপুর প্রেস ক্লাবে দুদিনব্যাপী বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এরপর ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

কর্মশালায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষকরা আধুনিক সাংবাদিকতা, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার, ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি), ক্রাউডসোর্সিং, সোশ্যাল মিডিয়া, সংবাদ যাচাই এবং সংবাদ গ্রাফিক্সসহ সমসাময়িক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন।

এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মনোনীত সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

মিডিয়া কভারেজের জন্য চাঁদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মী, ফটোসাংবাদিক এবং ক্যামেরাপারসনদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মশালার সংবাদ ও ছবি/ভিডিও কভারেজ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ