তাজা খবর
বিজ্ঞাপন

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ।

Desk Editor 2 hours আগে | ০৮:৫৩ PM

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ।

 

সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ দিলুয়ার হোসেন

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

 

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন পুরাতন উপজেলা পরিষদ এর সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে একই দিনে দুটি উপজেলায় পৃথক অনুষ্টানমালা থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্যের সহধর্মিণী পারভীন আক্তার।

বক্তব্যকালে তিনি বলেন, ❝প্রতিটি মানুষ প্রতিটি জায়গা থেকে আমরা চাইব—আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। তাঁর এই শালীন ও নান্দনিক বক্তব্য স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করে।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ