তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

Nayem Hasan Nirob Sirajganj ১৩ দিন আগে | ০৪:২৭ PM
সংগ্রহে: নাঈম হাসান নিরব

সিরাজগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

 

​সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’, আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এই ক্যাম্পেইনের আয়োজন করে।

​সোমবার রাজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজে আয়োজিত এই ক্যাম্পেইনে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা করে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান-অঙ্গ)’।

বিজ্ঞাপন

নাঈম হাসান নিরব

​ক্যাম্পেইনে বক্তারা সুস্থ জীবনযাপন ও দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মেধাবী জাতি গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান ড. মোঃ আঃ মজিদ।

 

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার। ক্যাম্পেইনটিতে অত্র কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ