তাজা খবর
বিজ্ঞাপন

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী

Md. Mohashin Hossain Chandpur ১১ দিন আগে | ০৭:৩৯ PM

চাঁদপুর জেলা প্রতিনিধি।। 

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে টানা তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। ‘সারা বাংলা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ স্লোগানে পরিচালিত সংগঠনটি বন্ধুত্ব ও মানবতার কল্যাণে কাজ করে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) কর্মসূচির সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠান বিকেলে চাঁদপুর শহরের মোহনা হাউজিংয়ে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন চাঁদপুর এর হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম সরকার।

বিজ্ঞাপন

প্রধান অতিথি সোহেল রুশদী বলেন, আত্মমানবতার সেবায় কাজ করছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন। এমন সংগঠনের মাধ্যমে দীর্ঘদিনের বিচ্ছিন্ন সহপাঠীরা আবার একত্রিত হওয়ার সুযোগ পান। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন শুধু বন্ধুত্বের বন্ধন অটুট রাখতেই নয়, আত্মমানবতার সেবায়ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। মানুষের কল্যাণে সংগঠনটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিনের কর্মসূচির শুরুতে মডেল মসজিদ প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। পরে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ করা হয়। ক্যানসারে আক্রান্ত এক ৮৮ বন্ধুর সন্তানের চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ও সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমান।

বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর আহমেদ কবির রিংকু ও আলহাজ নাছির উদ্দিন শাকিল।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর বদরুল হক শামীম, কামরুজ্জামান মুন্না, মো. ইকবাল হোসেন, সৈয়দ আহমেদ বাবুল, সৈয়দ আহমেদ খান শাকিল, দেওয়ান হাবিবুর রহমান, মো. ইকবাল খান, আলমগীর হোসেন মনির, আব্দুর রহমান খোকা, দেশক্ষত্রীয় শ্যাম, শম্ভুনাথ সাহা, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মনির হোসেন, মান্নান মানু, নুরজাহান পারভীনসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের দারুল উলুম নিয়ামতিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। তিনদিনের আয়োজনে প্রয়াত বন্ধু ও তাদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। দ্বিতীয় দিন বুধবার (১৫ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের বায়তুল আমিন মসজিদের সামনে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ