তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নি-হত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় খালিদ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নি-হত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার বাখুয়া ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নি-হত খালিদ হোসেন উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খালিদ মহাসড়ক দিয়ে শ্যামলীপাড়া পৌরবাস টার্মিনালে যাওয়ার পথে বাখুয়া ওয়াপদা এলাকায় পৌঁছালে শাহ সিমেন্টের একটি সিমেন্টবাহী ট্রাক পিছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নি-হত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মর-দেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নি-হত ব্যক্তির মর-দেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ