এনসিপির পদযাত্রায় মোবাইল মানিব্যাগ চুরি
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে এনসিপির পদযাত্রা চলাকালে যুব শক্তির নেতা সাইফুর রহমান গাজীর মানিব্যাগ ও কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কর্মসূচি চলাকালীন ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র কৌশলে সাইফুর রহমান গাজীর পকেট থেকে মানিব্যাগ ও তার সাথে থাকা আরও কয়েকটি মোবাইল সেট হাতিয়ে নেয়। পদযাত্রা শেষ হওয়ার পর ভুক্তভোগীরা বিষয়টি বুঝতে পারেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার যদি কোনো ছবিতে থেকে থাকে:
তথ্য দিয়ে সহায়তা করুন: যারা ছবি বা ভিডিওতে থাকা ব্যক্তিদের চিনতে পারছেন, তাদের দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সতর্কতা: জনসমাগমস্থলে চলাচলের সময় মূল্যবান সামগ্রী সম্পর্কে আরও সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।