এসআরবি-৯ ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’ এর মাধ্যমে বিদেশে লোক পাঠানোর নামে একাধিক প্রতারণা মামলার আসামি ‘সাকি’ ঢাকায় গ্রেফতার
১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মা-দকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত-্যা, ধর-্ষণ, অপ-হরণ, মানবপা-চার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
২। ঘটনার বিবরণে জানা যায়, বাদী ফাতেমা বেগম সিলেট জেলার বাসিন্দা। বাদীর মেয়ে লামিছা মাকসুদা ও জামাতা মোঃ মামুনুর রহমানকে যুক্তরাজ্যে পাঠানোর আশ্বাস দিয়ে ১নং বিবাদী মোশাররফ হোসেন হয়রান ৩২,৫০,০০০/- টাকা দাবি করেন। বাদী তাঁর কথায় বিশ্বাস করে নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট ৩১,৯৯,০০০/- টাকা প্রদান করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন। কিন্তু দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না হওয়ায় বাদী ২৫/০২/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিবাদীদের অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা লেনদেন অস্বীকার করেন, বাদী ও তাঁর সঙ্গীদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন এবং হত-্যার হুমকি দেন। অভিযোগ রয়েছে, ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’ নামক একটি ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এ ছাড়াও সিলেটের অন্তত ৫০ জনের কাছ থেকে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠান-টির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের দায়ের করা একাধিক মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
৩। এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট ও এসআরবি-৩-এর সিপিসি-১, শাহজাহানপুর, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গত ১১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৫.৫০ ঘটিকায় ঢাকা মহানগরীর রমনা থানাধীন ফকিরাপুল মার্কেটের পিছনে অভিযান পরিচালনা করে। অভিযানে ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’-এর মাধ্যমে বিদেশে লোক পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক প্রতারণা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় দায়ের করা পাঁচটি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি- মোঃ মাহফুজুর রহমান সাকি (২৫), পিতা- মিজানুর রহমান জানু মিয়া, সাং- রাখালগঞ্জ, থানা- জগন্নাথপুর, জেলা- সিলেট।
৪। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।