তাজা খবর
বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় রাজশাহীতে স্কুলছাত্রীর আ/ত্ম/হ/ত্যা। 

Desk Editor ৩২ দিন আগে | ০৬:১১ PM

এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় রাজশাহীতে স্কুলছাত্রীর আ/ত্ম/হ/ত্যা।

 

মিনার আলম আকাশ, রাজশাহী :

 

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্ম-হত-্যা করেছেন।

বিজ্ঞাপন

 

সোমবার (১০ আগস্ট) উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

বিজ্ঞাপন

নি-হত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর তিনি নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

 

দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত-্যু হয়।

বিজ্ঞাপন

 

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা পড়াশোনায় ভালো ছাত্রী ছিলেন। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয় প্রয়োজনে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করা জরুরি।

 

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকাবাসী, স্বজন, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত-্যুর মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ