তাজা খবর
বিজ্ঞাপন

কামাড়খাড়া ইউনিয়নে জি.আর. চাল ও নগদ অর্থ বিতরণ

Liton mahmud ৯ দিন আগে | ০৪:৫৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে জি.আর. (চাউল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল ৩টায় কামাড়খাড়া ইউনিয়নে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব মমতাজ আলো।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি জনাব আলী আসগর রিপন মল্লিক এবং সাধারণ সম্পাদক জনাব আমীর হোসেন দোলন।

এ সময় কামাড়খাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা, কামাড়খাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে জি.আর. চাল ও নগদ অর্থ তুলে দেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ