কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপা-চার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকারের বাবা মোহাম্মদ হিরন মিয়া সরকার মারা গেছেন। তাঁর মৃত-্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট।
শুক্রবার (৯ অক্টোবর) ইউট্যাব কুবি ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান মোহাম্মদ হিরন মিয়া সরকার। তাঁর মৃত-্যুতে ইউট্যাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ইউট্যাবের কুবি ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’