তাজা খবর
বিজ্ঞাপন

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি সৈয়দ মো. ফয়সল

Najir Mia হবিগঞ্জ সদর ১৭ দিন আগে | ০৯:১২ PM

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি সৈয়দ মো. ফয়সল

হবিগঞ্জের মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, তিনি এ মাটির সন্তান। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটানো এবং সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করাই তার লক্ষ্য।

বিজ্ঞাপন

এসময় মাধবপুরের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সৈয়দ মো. ফয়সল বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে সামনে বড় ধরনের কাজ করা হবে। এসব উন্নয়নকাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত মনিটরিং করবেন।

তিনি আরও বলেন, মাধবপুরে চাঁদাবাজি ও জুলুম-নির্-যাতনমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে। চা বাগানের শ্রমিকসহ এলাকার মানুষ তাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের মাধ্যমে তাদের ভালোবাসার ঋণ শোধ করতে চান তিনি।

বিজ্ঞাপন

আগামী সাড়ে চার বছরে দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে তিনি এলাকার মানুষকে হতাশ না হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল ঘর, বাইসাইকেল ও সেলাই মেশিন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষাবৃত্তি।

বিজ্ঞাপন

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, দুর্যোগের সময়ে পাওয়া এ সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাধবপুরের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

বার্তা প্রেরক

বিজ্ঞাপন

হবিগঞ্জ (মাধবপুর) থেকে

নাম মোঃ নাজিমুল হাসান (নাজির)

মোবাইল:01979245337

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ