তাজা খবর
বিজ্ঞাপন

গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রা

খবর টিভি ডেস্ক ১৪ দিন আগে | ০২:৪২ AM

নওগাঁর পোরশায় গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় সরাইগাছি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
পদযাত্রাটি সরাইগাছি মোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সমালোচনা করেন এবং ভবিষ্যতে দলটির রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত না করার আহ্বান জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে এবং সুযোগ পেলে তারেক রহমানকেও হত্যা করত—এমন অভিযোগও সমাবেশে বক্তারা করেন। এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ